,

জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী স্বীকৃতি ইরানের

news-image

জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ ইরান। বুধবার দেশটির পার্লামেন্টে সদস্যরা এ বিষয়ে উত্থাপিত একটি বিল অনুমোদন করেন।

ইরানের সংবাদ সংস্থা ফার্সের উদ্বৃতি দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে উত্থাপিত বিলে ইরানের ২৯০ জন পার্লামেন্ট সদস্যের মধ্যে ২০৭ জন পক্ষে ভোট দিয়েছেন।

এ উপলক্ষে পার্লামেন্টে দেয়া ভাষণে স্পিকার আলি লারিজানি বিলটিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয়ার প্রতিক্রিয়ায় ইরান এই সিদ্ধান্ত নিয়েছে।

Iran-2

গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এই সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানায় আরব ও মুসলিম বিশ্ব। এছাড়া বিশ্বব্যাপী ট্রাম্পের এ সিদ্ধান্ত ব্যাপক বিরোধীতার মুখে পড়ে।

জেরুজালেম ইস্যু নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ভোটাভুটিতে মার্কিন স্বীকৃতি প্রত্যাখ্যান করে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২৮টি দেশ। যুক্তরাষ্ট্রের পক্ষে ভোট দেয় মাত্র ৯টি দেশ। ভোটদান থেকে বিরত থাকে ৩৫টি দেশ।

এছাড়া একই ইস্যু নিয়ে নিরাপত্তা পরিষদ উত্থাপিত প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ১৪টি দেশ। তবে যুক্তরাষ্ট্র এতে ভেটো দেয়ায় ওই উদ্যোগ ভেস্তে যায়।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে