বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে সমবায় কর্মকর্তা বেলাল হোসেন আর নেই

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ বেলাল হোসেন মজুমদার( ৫৮)হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাাহে— রাজেউন)। মঙ্গলবার রাতে বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর উপজেলা নির্বাহী কমকর্তা মোঃ লিয়াকত আলী জানান, মঙ্গলবার রাতে আমরা সবাই প্রতিদিনের মতই ব্যাডমিন্টন খেলার জন্য উপজেলা পরিষদ চত্বরে যাই । তিনিও আমাদের সাথে ব্যাডমিন্টন খেলেন। আমি দশ মিনিটের জন্য বাসায় চলে যাই। বাসায় যাবার পর পরই সংবাদ পাই উপজেলা সমবায় কমকর্তা বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েছে। বাসা থেকে এসে আমিসহ সহকর্মীরা তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারঁ মূত্যৃতে অফিসপাড়ায় শোকের ছাঁয়া নেমে পড়েছে। মূত্যৃকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।তার গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজি উপজেলার মনিপুর গ্রামে। আজ বুধবার বাদ জোহর নামাজের জানাজা শেষে তাঁর গ্রামের বাড়ি মনিপুর পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে।

উপজেলা সমবায় অফিস স্ত্রূ জানা যায়,প্রয়াত বেলাল হোসেন মজুমদার ২০১৩ সালের‘ ৩০ জুন নাসিরনগর উপজেলা সমবায় কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি উপজেলায় একজন ভাল কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।