দুই দিনেই ৯ লাখ ছাড়িয়ে ববির পার্টি সং

news-image

বিগ বাজেটের ছবির তালিকায় ঢালিউডে নতুন নাম ‘বিজলি’। চিত্রনায়িকা ববি প্রযোজিত প্রথম ছবিটি এরইমধ্যে এসেছে আলোচনায়। সুপারহিরোর গল্প নিয়ে বাংলাদেশের প্রথম ছবি হিসেবে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতেও রয়েছে ছবিটি।

সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা ‘বিজলি’ ছবির প্রথম গান ইউটিউবে প্রকাশ হয় গেল ২৪ ডিসেম্বর, বড়দিন উপলক্ষে। প্রকাশের মাত্র দুই দিনেই বাজিমাত করে দিয়েছে গানটি। এরইমধ্যে এটি প্রায় ৮ লাখ দর্শক দেখেছেন। শেয়ার করছেন অনেকেই। আর প্রশংসাও করছেন দর্শক ‘পার্টি’ শিরোনামের এ গানটির কমেন্টে বক্সে।

ছবিটির পরিবেশক হিসেবে রয়েছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলেই মুক্তি দেয়া হয়েছে গানটি। এটি গেয়েছেন আকাশ ও নন্দিনী। সংগীতও করেছেন আকাশ। লিখেছেন প্রিয় চ্যাটার্জি।

ছবির গানটি নিয়ে প্রযোজক ও নায়িকা ববি বলেলেন, ‘বড়দিনকে মাথায় রেখে গানটি বাজারে প্রকাশ করা হয়েছে। ইচ্ছে ছিলো দর্শক এই গানটি দিয়েই বড়দিনের পার্টি মাতাবেন। হচ্ছেও তাই। সবাই দারুণ প্রশংসা করছেন, উপভোগ করছেন। অনেক পরিশ্রম হয়েছে এই গানটি তৈরিতে। সেই পরিশ্রম স্বার্থক হয়েছে সবার ভালোবাসায়।’

Bobi

‘বিজলি’ অনেকটা হলিউডের সুপারম্যান কিংবা বলিউডের কৃশ ছবির আদলে তৈরি হচ্ছে। তবে এখানে গল্প, প্রেক্ষাপট ও নির্মাণে থাকছে অনেক ভিন্নতা। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি। ছবিতে উন্নত প্রযুক্তির ব্যবহার হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত থেকে ছবিটির ভিজ্যুয়াল ইফেক্টসের কাজ করানো হয়েছে।

এখানে ববির বিপরীতে অভিনয় করেছেন নবাগত ভারতীয় মডেল ও অভিনেতা রণবীর। আরও দেখা যাবে ইলিয়াস কাঞ্চন, আহমেদ শরীফ, মিজু আহমেদ, দিলারা জামান, মিশা সওদাগর, আমির সিরাজী, শিমুল খান, সীমান্ত এবং কলকাতার শতাব্দী রায়, রাজা প্রমুখকে। অতিথি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান ও আনিসুর রহমান মিলন।

ছবিটি নতুন বছরে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন প্রযোজক ববি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার