সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুইট অ্যান্ড সাওয়ার চিকেন

news-image

লাইফস্টাইল ডেস্ক : আমরা চাইনিজ খাবার খেতে পছন্দ করি। পরিবারের সবার জন্য ঘরেই তৈরি করতে পারেন মজাদার চাইনিজ ডিস সুইট অ্যান্ড সাওয়ার চিকেন।

উপকরণ: ১ কাপ গাজর কিউব করে কাটা, মুরগির বুকের মাংস ৬ পিস, ১ কাপ সুইট এন্ড সাওয়ার সস, ক্যাপসিকাম টুকরা আধা কাপ, টমেটো টুকরা আধা কাপ, পেঁয়াজ টুকরা আধা কাপ, চিনি ৫ চা চামচ, আদা রসুন বাটা ১ চা চামচ, টমেটো সস ১ কাপ, ভিনেগার হাফ চা চামচ, লবণ পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, ময়দা ১ চা চামচ।

এছাড়া গোলমরিচ-গুঁড়া আধা চা-চামচ, ডিম ১টি, ময়দা আধা কাপ।

যেভাবে তৈরি করবেন: একটি পাত্রে ময়দা, গুঁড়া মরিচ, গোলমরিচ মিশিয়ে নিন।
ময়দার মিশ্রণে ডিম, পরিমাণ মতো পানি, লবণ দিয়ে গুলিয়ে নিন।

প্যানে তেল গরম করে মাংসের কিউবগুলোকে ময়দার মিশ্রণে ডুবিয়ে হালকা আঁচে বাদামি করে ভেজে তুলুন।

এবার ফ্রাইপ্যানে অল্প তেল দিয়ে আদা ও রসুন কুচি দিন। ৩ মিনিট ভাজার পর সব ধরনের সস ভিনেগার লবণ ও চিনি দিন। ভালোভাবে নাড়তে থাকুন। এরপর মাংস ও সবজি দিন। সবজি আধা সেদ্ধ হলে ১ চা চামচ পানি দিয়ে ময়দা গুলে তার মধ্যে ঢেলে দিন। ঘন হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা