,

ব্রাহ্মণবাড়িয়ায় ২৮ মাসে ১৪৫২৯টি মামলার নিষ্পত্তি  

news-image

বিশেষ প্রতিনিধি , ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৫ সালের জুলাই থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত ২৮ মাস ১৫ দিনে ১৪ হাজার ৫শ’ ২৯টি মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ হাজার ৫শ’ ২৬টি, ২০১৬ সালে ৫ হাজার ৫শ’ ৭৫টি, ২০১৭ নভেম্বর পর্যন্ত ৫ হাজার ৪শ’ ২৮টি মামলা নিষ্পত্তি করা হয়। আসামিদের বিরুদ্ধে ১ হাজার ৮শ’ ৮২ মামলায় বিভিন্ন মেয়াদে ২ হাজার ৪শ’ ৭৩ জন আসামিকে সাজা প্রদান করা হয়।  বৃহস্পতিবার পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনির কামাল এ তথ্য জানান।

সম্মেলনে এজেন্ডার মধ্যে ছিল ম্যাজিস্ট্রেট স্বাক্ষর ব্যতীত ওয়ারেন্ট, মুক্তি নামা, রিলিজ রিকল করা যাবে না, মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী অবশ্যই সঠিক সময়ে সাক্ষ্য প্রদান করতে হবে, নির্ধারিত সময়ের মধ্যে পিঅ্যান্ডডি প্রসেস তামিল করতে হবে, বিচার চলাকালে তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য প্রদানসহ সি.ডি উপস্থাপন করতে হবে, আইনগত বিষয়ে আদালতের মতামত চাইতে হবে ইত্যাদি।

সম্মেলনে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, সিভিল সার্জন ডা. নিশিত নন্দী মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, জজকোর্ট ভারপ্রাপ্ত পিপি অ্যাড. এস এম ইউসুফ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সারোয়ার-ই আলম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শফিউল আলম লিটন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে