,

খালেদার উকিল নোটিশের জবাব আইনি প্রক্রিয়ায় দেয়া হবে-আইনমন্ত্রী 

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, উকিল নোটিশ হচ্ছে আইনি প্রক্রিয়া। আইনের মাধ্যমেই খালেদা জিয়ার উকিল নোটিশের সঠিক জবাব দেওয়া হবে।
শুক্রবার বিকেল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে ৩৬৫ দিন সোনালী ব্যাংক বুথ সেবা কার্যক্রমের উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানাতে আইনমন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠ হয়েছে। আমরা ফলাফল গ্রহণ করেছি। এ পরাজয় থেকে শিক্ষা নিয়ে পরবর্তী নির্বাচন গুলোতে যেন বিজয় ছিনিয়ে আনতে পারে সেই প্রচেষ্টাই আওয়ামী লীগ করে যাবে।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এএফএম শাহরিয়ার মোল্লা, কুমিল্লার কাস্টম এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনার মো. মাহবুবুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সরাইল ২৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শাহ আলী, ব্রাহ্মণবাড়িয়া সোনালী ব্যাংক লি. ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মুখলেছুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোহাম্মদ শামছুজ্জামান প্রমুখ।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস বলেন, নতুন ব্যাংক বুথ উদ্বোধনের ফলে ভ্রমণ কর জমা দেয়ার জটিলতার অবসান হতে চলেছে। বুথটি সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে