অপহরণকারীদের বাকবিতণ্ডা মুবাশ্বারকে মেরে ফেলা নিয়ে

news-image

নিউজ ডেস্ক : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুবাশ্বার হাসান সিজার বলেছেন, গত ৭ নভেম্বর তুলে নিয়ে যাওয়ার পর তাকে মেরে ফেলার বিষয়ে অপহরণকারীদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল।

অপহরণের দেড় মাস পর রাজধানীর দক্ষিণ বনশ্রীর বাসায় ফেরার পর কথা বলেন তিনি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক ড. সিজার তার অপহরণের বিষয়ে শুক্রবার সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে চোখ বেঁধে গাড়িতে করে এয়ারপোর্টে রেখে যায় অপহরকারীরা।

গত ৭ নভেম্বর অপহরণের শিকার হয়েছিলেন জানিয়ে ড. সিজার বলেন, অপহরণের পর আমাকে মেরে ফেলা হবে কিনা সেটি নিয়ে অপহরণকারীদের মধ্যে বাকবতিণ্ডা হয়েছিল।

তিনি বলেন, এতদিন একটি বদ্ধ ঘরে তাকে আটকে রাখা হয়েছিল। খাবার হিসেবে দেয়া হতো হোটেলের ভাত। অপহরণকারীদের মধ্যে নানা সময় টাকা-পয়সা নিয়ে কথা হয় বলে জানান সিজার।

অপহরণের সময় সঙ্গে থাকা ২৭ হাজার টাকা অপহরণকারীরা রেখে দিয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের মূল উদ্দেশ্য কি ছিল, সেটি আমি বুঝতে পারছি না।

শিক্ষক-গবেষক মুবাশ্বার হাসান সিজার গত ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন।

সেদিন আগারগাঁওয়ে একটি সভায় যোগদান শেষে ভাড়ায় চালিত গাড়ি নিয়ে বাসার উদ্দেশে রওনা দেন তিনি। পথিমধ্যেই বন্ধ হয়ে যায় তার মোবাইল ফোন। এর পর থেকেই মুবাশ্বার হাসান সিজারের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

বৃহস্পতিবার রাতে তিনি দক্ষিণ বনশ্রীর বাসায় ফিরেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

শুক্রবার সকালে মুবাশ্বারের বোন তামান্না তাসমিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন- ‘আল্লাহতাআলার অশেষ রহমতে গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাত ১টায় আমার ভাইয়া সুস্থ অবস্থায় বাসায় ফিরেছে’। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার