সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিশ্রুতি রক্ষায় সর্বোচ্চ চেষ্টা থাকবে : মোস্তফা

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুর সিটি কর্পোরেশনে (রসিক) জাতীয় পার্টির টিকিটে নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, প্রতিশ্রুতি রক্ষায় সর্বোচ্চ চেষ্টা থাকবে। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।

শুক্রবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সদ্য বিদায়ী মেয়র ও আওয়ামী লীগ প্রার্থীকে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন মোস্তফা।

১৯৩ কেন্দ্রের মধ্যে জাতীয় পার্টির এ প্রার্থী পেয়েছেন এক লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট।

বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা ৩৫ হাজার ১৩৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা হাতপাখা মার্কায় ২৪ হাজার ৬ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন।

আবদুল কুদ্দুস মই মার্কায় পেয়েছেন ১ হাজার ২৬২ ভোট। নির্বাচনে মোট সাত মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জাতীয় পার্টির নেতাকর্মীরা মনে করেন, কেবল রংপুরেই নয়, সারা দেশেই লাঙ্গলের জোয়ার বইছে। আগামী নির্বাচন সামনে রেখে জয়ের এই ধারা শুরু হল রংপুর দিয়েই।

নির্বাচন বিশ্লেষকদের প্রাথমিক ধারণা, প্রায় ৭০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নগরীতে ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। অর্থাৎ প্রায় ২ লাখ ৭০ হাজার ভোটার ভোট দিয়েছেন।

নজিরবিহীন নিরাপত্তায় প্রথমবারের মতো দলীয় প্রতীকের এই নির্বাচনে সকালের দিকে কেন্দ্রে কেন্দ্রে ছিল ভোটারদের উপচেপড়া ভিড়। রংপুরের ইতিহাসে এটি ছিল সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা