সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুখ ও গলার কালো দাগ দূর করার ২টি কার্যকরী উপায়

news-image

অকারণেই মুখে কালো কালো দাগ হয়। অনেকের আবার সমস্ত মুখটাই দিন দিন কালচে হয়ে যেতে থাকে। আর গলায় কালো দাগ হওয়া তো খুবই কমন একটি সমস্যা। চিন্তা করবেন না, এবার এই কালো দাগ সম্পূর্ণ দূর হয়ে যাবে আপনার জীবন থেকে। জেনে নিন ২টি অসাধারণ সহজ উপায়, যেগুলো অবলম্বন করতে মোটেও বাড়তি কোন খরচ নেই।মুখের কালচে ভাব ও গলার দাগের জন্য –

যাদের সম্পূর্ণ মুখটাই কালচে হয়ে গিয়েছে আর গলায় দেখা যাচ্ছে বিচ্ছিরি কালচে দাগ, তাঁদের জন্য অল্প খরচে এই ফেসমাস্কটি দারুণ কাজে আসবে।

প্রয়োজন মাত্র ৪টি উপাদান।

১/ ভালো কোয়ালিটি চন্দনের গুঁড়ো
২/ গ্লিসারিন
৩/ গোলাপ জল
৪/ লেবুর রস

– চন্দনের গুঁড়োর সাথে বাকি ৩টি উপাদান মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।
– এই পেস্ট মুখে , গলায়, হাতে মেখে রাখুন ২০ মিনিট বা শুকিয়ে যাওয়া পর্যন্ত।
– সাধারণ পানি দিয়ে মুখে ধুয়ে ফেলুন।
– সপ্তাহে ৩ দিন অবলম্বন করুন। ১ সপ্তাহের মাঝেই ফলাফল দেখতে পাবেন।

কালো স্পট দূর করতে –

ব্রণ হোক বা যে কারণেই হোক, অনেকের মুখেই ফুটকি ফুটকি কালো দাগ দেখা যায়। এগুলো দূর করার জন্য ওপরের ফেসমাস্কটি তো ব্যবহার করতে পারেনই, তবে এই পদ্ধতি আরও অনেক বেশী কার্যকর।

প্রয়োজন মাত্র ২টি উপাদান।

১/ পেঁয়াজের রস
২/ রসুনের রস।

– সমান সমান পরিমাণ পেঁয়াজ ও রসুনের রস মিশিয়ে নিন।

– তারপর আঙ্গুল দিয়ে কালো দাগ গুলোতে লাগান।

– ১৫ মিনিট রাখুন।

– গন্ধ সম্পূর্ণ চলে না যাওয়া পর্যন্ত পানি দিয়ে ধুতে থাকুন।

– এটা রোজ ব্যবহার করতে পারেন। তবে সপ্তাহে কমপক্ষে ৩ বার অবশ্যই ব্যবহার করবেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা