,

বিজিবি নিজস্ব শৃঙ্খলা মেনে চলবে : আশা প্রধানমন্ত্রীর

news-image

প্রতিবেশী ভারতের সঙ্গে ছিটমহল বিনিময়ে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিজিবি দিবস-২০১৭ উপলক্ষে পিলখানায় বিজিবি সদর দফতরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেন্ড গ্রাউন্ডে বিজিবি দিবসের উদ্বোধনের সময় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ছিটমহল বিনিময় সম্পন্ন করে আমরা সারা বিশ্বের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছি। উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বিজিবি। এ জন্য বিজিবিকে অভিনন্দন। এছাড়া দেশের প্রাকৃতিক দুর্যোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে বিজিবি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ২০ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার দিবসটি পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানার বিজিবি সদর দফতরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন।


এবারের বিজিবি দিবসে প্রথমবারের মতো ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মহাপরিচালক শ্রী কৃষান কুমার শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল এবং মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মায়ইন্ট তোয়ের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত থাকবেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে