,

অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল সাংবাদিক উৎপলকে

news-image

দীর্ঘ দুই মাস ১০ দিন টিনের চালাবিশিষ্ট অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল সাংবাদিক উৎপল দাসকে। কোনো একটি জঙ্গলের মধ্যে ছিল সেই ঘরটির অবস্থান।

আজ বুধবার সকালে সাংবাদিকদের কাছে এই কথা জানিয়েছেন উৎপল। নরসিংদীর রায়পুরা থানা সংলগ্ন একটি ভাড়া বাড়িতে থাকেন তাঁর মা-বাবা। সকালে সেখানেই তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

উৎপল জানান, গত ১০ অক্টোবর রাজধানীর ধানমণ্ডি স্টার কাবাবের সামনে থেকে তাঁকে কে বা কারা তুলে নিয়ে যায়। এরপর দীর্ঘ দুই মাস ১০ দিন তাঁকে আটকে রাখা হয় একটি অন্ধকার ঘরে। মাঝে মাঝে এসে মুক্তিপণের জন্য টাকা চাইত অপহরণকারীরা। তবে এরা কারা বা কেন তাঁকে আটকে রেখেছিল সে সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।

অপহরণকারী কাউকে চিনতে পেরেছেন কি না জানতে চাইলে, উৎপল দাস বলেন, কাউকেই চেনেন না তিনি।

উৎপল আরো জানান, গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনে তাঁকে ছেড়ে দেয় অপহরণকারীরা। এর পরই তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

পূর্বপশ্চিম বিডি ডট নিউজ নামের একটি অনলাইন নিউজপোর্টালের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন উৎপল। গত ১০ অক্টোবর মতিঝিলের অফিস থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এ ঘটনায় মতিঝিল থানায় একটি সাধারণ ডায়রি করেন তাঁর বাবা চিত্ত রঞ্জন দাস।

গত দুই মাসে উৎপলের খোঁজ পেতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন তাঁর সহকর্মী-বন্ধু ও পরিবারের সদস্যরা। এর মধ্যে গতকাল রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় খুঁজে পাওয়া যায় তাঁকে। পরে সেখান থেকে উদ্ধার করে রাতেই পরিবারের কাছে নরসিংদীতে পাঠায় পুলিশ।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে