,

বুম্বাদার সঙ্গে ‘পরিচয়’ করলেন বাংলার নিপুণ

nipun-2-_148413ঢালিউডের পর এবার টলিউড মাতাচ্ছেন নিপুন আক্তার। ওপার বাংলার বুম্বাদা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘পরিচয়’ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রী। ছবিটি কবে মুক্তি পাবে তা অবশ্য এখনও স্থির হয়নি। কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রে নিপুণ।
বাংলাদেশের সুপারস্টার নিপুণ আক্তার কিন্তু এক সাম্প্রতিক সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছেন অভিনয় করার আদৌ কোন পরিকল্পনা তাঁর ছিল না। নিপুণ পড়াশোনা করেছেন কম্পিউটার সায়েন্স নিয়ে, তাও আবার সাত সাগরের পাড়ে রাশিয়ার মস্কোতে। অভিনয়ে আসার আগে কাজ করেছেন মার্কিন মুলুকের একটি ওষুধ প্রস্ততকারক কোম্পানিতে।
কিন্তু ২০০৬ সালে বাংলাদেশে বেড়াতে এসে নেহাৎই শখে ঢুকে পরেন সিনেমা জগতে। এর পর আর ফিরে তাকাতে হয়নি নিপুণকে। গত ৮ বছরে ৩৫টি সিনেমায় অভিনয় করেছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দু’বার। নিপুণ অভিনয় করেছেন বাংলাদেশের দুই বড় বড় তারকাদের মধ্যে দু’জন – মান্না এবং সাকিব খানের সঙ্গে।
নিপুণের জানান, তিনি অপেক্ষা করছেন তাঁর ফিল্মি কেরিয়ারের সব চেয়ে গুরুত্বপূর্ণ সিনেমাটির মুক্তির জন্য। আগামী ১৬ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে ‘একাত্তরের মা জননী’ সিনেমাটিই তাঁর কেরিয়ারের মাইলস্টোন হতে পারে বলে অনুমান নিপুণের।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর