,

অনন্তর ‘রাত হবে দিন, দিন হবে রাত’

1241064635a78925e91f988fda4f61a8-1এবারের ঈদে বড় পর্দার আলোচিত নায়ক এম এ জলিল অনন্তর কোনো ছবি মুক্তি পাচ্ছে না। তার পরও ঈদে দেখা যাবে তাঁকে। কিন্তু বড় পর্দায় নয়, অনন্তকে এবারের ঈদে দেখা যাবে ছোট পর্দায়। এবারের ঈদে নতুন দুটি বিজ্ঞাপনচিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। বিজ্ঞাপনচিত্রগুলোর একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন আর অন্যটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান আপ অ্যান্ড টপ ফেব্রিক্‌স অ্যান্ড টেইলার্সের। গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রটির কাজ এরই মধ্যে অনন্তর হেমায়েতপুরের কার্যালয়ে শেষ হয়েছে আর এফডিসির ৪ নম্বর ফ্লোরে দুই দিন ধরে আপ অ্যান্ড টপের বিজ্ঞাপনচিত্রটির কাজ করেছেন অনন্ত। দুটি বিজ্ঞাপনের ধরন আলাদা হলেও কাজগুলো নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।
গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রটি সম্পর্কে তাঁর মন্তব্য, ‘আমার প্রথম বিজ্ঞাপনচিত্রটিও গ্রামীণফোনের। নতুন বিজ্ঞাপনচিত্রের ভাবনাটা আমার দারুণ পছন্দ হয়েছে। বেশ কয়েকটি সংলাপ রয়েছে, যা দর্শকদের মুখে মুখে থাকবে বলে আমার আশাবাদ।’
সেই সংলাপগুলো কেমন? অনন্ত বলছিলেন, ‘হায় গাইস, দিস ইজ অনন্ত/ অনন্ত জলিল। এবার রাত হবে দিন/ দিন হবে রাত।….হবে…হবে/ কারণ, অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। ওয়েট অ্যান্ড ওয়াচ…। দ্য ওয়ান অ্যান্ড অনলি অনন্ত, ব্যাক টু চেঞ্জ ইওর রাত টু দিন।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর