রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি শ্রমিক পাচারের অভিযোগ, কুয়ালালামপুর বিমানবন্দরের ৬০০ কর্মকর্তাকে বদলি

news-image

নিউজ ডেস্ক : অবৈধ অভিবাসী পাচারের অভিযোগ এনে মালয়েশিয়ায় কুয়ালালামপুর বিমানবন্দরের অভিবাসন বিভাগের প্রায় ৬০০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শনিবার চ্যানেল নিউজ এশিয়া এ খবর প্রকাশ করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী জাহিদ হামিদি। শুক্রবার তিনি জানান, অভিবাসন বিভাগের ১৫০০ কর্মীর প্রায় ৪০ শতাংশকে বদলি করা হয়েছে। তাদের জায়গায় নতুন কর্মীদের নিয়োগ দেয়া হবে। বদলি হওয়া কর্মকর্তাদের একটি ‘ক্ষুদ্র’ অংশ অবৈধ বাংলাদেশিদের পাচার চক্রের সঙ্গে জড়িত ছিলেন বলেও জানিয়েছেন তিনি।

বিদেশী কর্মী ও অবৈধ অভিবাসীদের বিষয়ে মন্ত্রণালয়ের এক সভা শেষে সাংবাদিকদের জাহিদ হামিদি বলেন, অভিবাসন বিভাগের কার্যক্রমে স্বচ্ছতা রাখার জন্য তাৎক্ষণিক এ পদক্ষেপ নেয়া হয়েছে। কিছু কর্মীর কারণে বিভাগটির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছিল।

পাচারচক্রের সঙ্গে জড়িত থাকায় কুয়ালালামপুরের অভিবাসন বিভাগের দুই কর্মকর্তাসহ পাঁচজনকে গ্রেফতারও করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাকি তিন জন বিদেশী এবং গ্রেফতার হওয়া অপর নারী মালয়েশিয়ার নাগরিক।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা