রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজুবাদামেই রোগমুক্তি

news-image
অনলাইন ডেস্ক : এক গবেষণায় দেখা গেছে, সুস্থ শরীরের জন্য কাজুবাদাম খুবই উপকারী। নিউট্রিশন রিসার্চ জার্নালে সম্প্রতি এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

এতে দেখা গেছে, প্রতিদিন ১৪ গ্রাম কাজুবাদাম খেলে শরীর রোগে আক্রান্ত হওয়া থেকে মুক্ত থাকে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যালিসা বার্নস এ বিষয়ে বলেন, কাজুবাদামে রয়েছে প্রচুর পরিমাণে উদ্ভিজ্জ প্রোটিন, অপরিহার্য চর্বিসমৃদ্ধ অম্ল, ভিটামিন ই এবং ম্যাগনেসিয়াম। যা সুস্থ থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গবেষণাটি ১৪ সপ্তাহ ধরে চালানো হয়। এতে ২৯ জোড়া বাবা-মা ও শিশুদের কাজুবাদাম খেতে দেয়া হয়। অধিকাংশ প্রাপ্ত বয়স্করাই ছিলেন মা। তাদের গড় বয়স ৩৫। অার শিশুদের বয়স ছিল ছয় থেকে তিন বছরের মধ্যে।

শিশুদের প্রতিদিন ১৪ গ্রাম কাজুবাদামের মাখন আর বাবা-মাদের প্রতিদিন ১৪ গ্রাম কাজুবাদাম খেতে বলা হয়েছিল।

গবেষণা ফলাফলে দেখা যায়, ওই সময়ে কাজুবাদাম খাওয়া বাবা-মা ও শিশুদের শরীরে উল্ল্যেখযোগ্য হারে উদ্ভিজ্জ প্রোটিন, অপরিহার্য চর্বিসমৃদ্ধ অম্ল,  ভিটামিন ই এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ বেড়েছে। ফলে দেহে পর্যাপ্ত পরিমাণ শক্তি সঞ্চিত হয়েছে। এতে শরীর সুস্থ থেকেছে তাদের।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা