রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতে জ্বর-সর্দি সারতে আদা-রসুনের স্যুপ কতটা কার্যকর?

news-image

শীত শুরু হতেই হাজির হয় জ্বর, সর্দি, অ্যাজমা, গলা ব্যথা ও ইনফেকশন। এই সময় সর্দি, জ্বর দূরে রাখতে আদা, রসুনের বিকল্প নেই। পুরনো সেই আদা, রসুনের মিশ্রনে তৈরি স্যুপের ওপর ভরসা রাখতে পারেন আপনিও। শুধু জ্বর হলেই নয়, সারা শীতকালেই খেতে পারেন এই স্যুপ।

বলা হয় রসুনের থেকে ভালো ওষুধ আর হয় না। রসুনের গুণাগুণ অনেক। ভাইরাল ফিভার, ঠাণ্ডা লাগার মতো অসুখের প্রতিরোধ করতে রসুন খুব উপকারী। শুধু ঠান্ডার জন্যই নয়, রসুন যেকোনো অ্যালার্জি, গলা ব্যথা, ফুসফুসের ইনফেকশনের মতো সমস্যা নিমিষে সারিয়ে তোলে। এছাড়া উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কোলেস্টেরল, হার্ট অ্যাটাক এবং স্টোক প্রতিরোধেও রসুন খুব কাজে দেয়।

অন্যদিকে রসুনের মতোই আদাও খুবই উপকারী একটি ঘরোয়া উপাদান। বহু যুগ ধরেই সর্দি, জ্বর, পেটের সমস্যা সারাতে ব্যবহৃত হয়ে আসছে আদা। অনেক রকমের রোগ প্রতিরোধ করতে আদা খুব উপকারী। জ্বর কমাতে এক কাপ আদার রসে মধু মিশিয়েও খেতে পারেন। সঙ্গে সঙ্গেই ফল পাবেন।

ফলে এই রসুন আর আদা যখন আপনি একসঙ্গে সেবন করবেন তখন তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণে বাড়িয়ে দিবে। এবং আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে।

প্রস্তুত প্রণালী

প্রথমেই একটা বড় বাটিতে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু নিয়ে ২ মিনিট হালকা আঁচে নেড়ে নিন। এর মধ্যে স্টক বা ব্রোথ দিয়ে আঁচ কম রেখেই আদা, রসুন, পেঁয়াজ নরম না হওয় পর্যন্ত ফোটাতে থাকুন। উপরে চিলি পেপার কুচি ছড়িয়ে মিনিট পাঁচেক ঢিমে আঁচে রেখে নামিয়ে নিন। যদি বেশি মশলা পছন্দ না হয় তা হলে মরিচের গুঁড়োর বদলে ছড়িয়ে নিতে পারেন দারচিনির গুঁড়ো। আরো বেশি স্বাস্থ্যকর করে তুলতে মেশাতে পারেন গাজর এবং বিট।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা