সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সকালে খালি পেটে ঘি খাওয়ার উপকারিতা

news-image

সকালে ঘুম থেতে উঠে কেউ পানি পান করেন, কেউ নাশতা খান, কেউ আবার এক কাপ কফি পানের ভেতর দিয়ে দিন শুরু করেন। এটাই সাধারণ চিত্র। তবে আশ্চর্যের বিষয় হলেও এটা সত্যি যে, সকালে খালি পেটে ঘি খাওয়া বেশ উপকারী। সকালে উঠে এক চামচ ঘি আর এক গ্লাস গরম পানি খেতে পারেন। এই অভ্যাস আর্থ্রাইটিস, চুল পড়া প্রতিরোধসহ বিভিন্ন কাজে সাহায্য করে।

সম্প্রতি জীবনাধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে সকালে খালি পেটে ঘি খাওয়ার উপকারের কথা উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সকালে খালি পেটে ঘি খাওয়া কোষের কার্যক্রমকে উদ্দীপ্ত করতে সাহায্য করে। ঘি কোষকে নবজীবন দেয়। এতে কোষ ভালোভাবে কাজ করে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে ঘি খাওয়ার অভ্যাস। ঘিয়ের মধ্যে কোষকে পুনর্গঠন করার ক্ষমতা রয়েছে। এটি ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বক ভালো রাখতে সাহায্য করে। ঘি ত্বককে ময়েশ্চার করে, ত্বকের রোগ সোরিয়াসিস কমাতে কাজ করে।

এই ঘিয়ের মধ্যে রয়েছে প্রাকৃতিক লুব্রিকেন্ট যা গিঁটে ব্যথা ও আর্থ্রাইটিসের সমস্যা সমাধানে কাজ করে। তাছাড়া এর মধ্যে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি এসিড। এটি অস্টিওপরোসিস প্রতিরোধে কাজ করে এবং হাড়কে ভালো রাখে। সকালে খালি পেটে ঘি খেলে মস্তিষ্কের কোষ অনেক সক্রিয় থাকে। এটি স্মৃতিশক্তি বাড়ায়, জ্ঞানীয় কার্যক্রম ভালো রাখে। এটি ডেমেনসিয়া ও আলঝেইমার রোগ প্রতিরোধে কাজ করে। ওজন কমাতেও এর ভূমিকা রয়েছে। বলা হয়, ঘি ওজন বাড়ায়। তবে সকালে খালি পেটে ৫ থেকে ১০ মিলিলিটার ঘি খেলে ওজন কমে। এটি বিপাকের হার বাড়াতে সাহায্য করে। খালি পেটে ঘি খেলে চুলের স্বাস্থ্য ভালো থাকে।

এটি চুল পড়া প্রতিরোধে সাহায্য করে। ঘি চুল নরম, উজ্জ্বল করতে উপকারী। তবে খালি পেটে ঘি খাওয়ার আধ ঘণ্টার মধ্যে কোনো কিছু খাওয়া যাবে না।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা