সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

news-image

মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। ধোয়া মোছা শেষে রং তুলির আঁচড়ে বর্ণিল রূপ ধারণ করেছে মহান এই স্থাপনাটি। ইটের দেয়াল থেকে শুরু করে বাগানের ঘাসকেও সাজানো হয়েছে পরিপাটি রূপ দিয়ে।

ফুলে ফুলে অন্যরকম এক পরিবেশ বিরাজ করছে গোটা স্মৃতিসৌধে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে আইনশৃংখলা বাহিনীও নিয়েছে ব্যাপক প্রস্তুতি।

জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান বলেন, মহান বিজয় উদযাপনের জন্য দুই সপ্তাহ ধরে অর্ধ শতাধিক পরিছন্নকর্মী স্মৃতিসৌধে নিয়োজিত রয়েছে। ধোয়া মোছা থেকে শুরু করে এখন সব ধরনের প্রস্তুতি শেষ। এজন্য ১৩ ডিসেম্বর থেকে শুরু করে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। এখন শুধুই মূল আনুষ্ঠানিকতার অপেক্ষা।

saver

আগামীকাল বিজয় দিবসের প্রত্যুষেই শহীদদের রাষ্ট্রীয় সম্মান জানানোর কথা রয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। এরপর একে একে জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলীয় নেত্রী, মন্ত্রী-সাংসদ, বিচারক, কুটনৈতিক ব্যক্তিবর্গসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা জানাবেন শহীদদের প্রতি।

শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে এবার জঙ্গি হামলার আশংকাকেও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে স্থানীয় পুলিশ। ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান এ বিষয়ে বলেন, আমেরিকায় বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহ বোমাসহ আটক হওয়ায় আমরা অত্যন্ত সতর্ক। তার যেহেতু আন্তজার্তিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রয়েছে তাই জঙ্গি হামলার আশংকাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এজন্য পুরো জাতীয় স্মৃতিসৌধ ঢাকা থাকবে নিরাপত্তার চাদরে। সিসি টিভি ক্যামেরা দিয়েও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

আগামীকাল শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানোর পালা শেষ হলে সর্ব সাধারণের জন্য খুলে দেয়া হবে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক। এরপর স্মৃতিসৌধের মূল বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা