রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আকায়েদ উল্লাহ ভিডিও কনফারেন্সে শুনানিতে অংশ নিলেন

news-image

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে একটি টার্মিনালে পাইপ বোমার বিস্ফোরণ ঘটানো বাংলাদেশি অভিবাসী তরুণ আকায়েদ উল্লাহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে শুনানিতে অংশ নিয়েছেন।

বুধবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের শুনানিতে অংশ নেন। এ সময় আদালতের জজ ক্যাথেরিন এইচ পার্কার তাকে জামিনবিহীন আটকের নির্দেশ দেন। এ ছাড়া ১৩ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারক।

হাসপাতালের বিছানায় শুয়েই ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নেওয়া আকায়েদ বিচারককে দেখতে পারছে কি-না শুরুতেই তা জানতে চান বিচারক। জবাবে আকায়েদ জানান, তিনি তাকে [বিচারক] দেখতে পারছেন।

শুনানি চলাকালে বিচারক ক্যাথেরিন পার্কার আকায়েদকে তার অধিকার পড়ে শোনান। জবাবে মাথা নেড়ে আকায়েদ বুঝিয়ে দেয়, সে বুঝতে পেরেছে।

পরে বিচারক উপস্থিত আইনজীবীদের জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত আকায়েদ জামিন পাবে না। তার আইনজীবীও তা মেনে নেন। অবশ্য ভবিষ্যতে আকায়েদের আইনজীবী চাইলে জামিন চেয়ে আবেদন করতে পারবে বলেও উল্লেখ করেন বিচারক। এছাড়া আকায়েদের আর্থিক সামর্থ্য না থাকায় আদালত পাবলিক ডিফেন্ডার এমি গ্যালিশিওকে তার অ্যাটর্নি হিসেবে নিয়োগ দেন।

এর আগে মঙ্গলবার আকায়েদের বিরুদ্ধে মামলা করে পুলিশ, যেখানে গণবিধ্বংসী অস্ত্রের ব্যবহার, ইসলামিক স্টেটকে উপকরণগত সহায়তা প্রদান ও জনসাধারণে ব্যবহারের স্থানে বোমা বিস্ফোরণসহ তার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ উত্থাপন করা হয়। এসব অভিযোগের বেশিরভাগেরই সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড।

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর ম্যানহাটনের একটি টার্মিনালে পাইপ বোমার বিস্ফোরণ ঘটায় আকায়েদ। এতে আকায়েদসহ আরও তিনজন আহত হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা