সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সহজ রেসিপি চিকেন কোরমা তৈরির

news-image

লাইফস্টাইল ডেস্ক : উৎসবে কিংবা অতিথি আপ্যায়নে চিকেন কোরমা তৈরি করেন অনেকেই। সুস্বাদু এই খাবারটি চাইলে তৈরি করতে পারেন আপনিও। আর সেজন্য জানা থাকা চাই রেসিপি। চলুন জেনে নেয়া যাক কিভাবে চিকেন কোরমা তৈরি করবেন-

উপকরণ: চিকেন (গোটা ১টা, ৭ টুকরোতে কাটা), পেঁয়াজবাটা (আধ কাপ), আদাবাটা (দেড় চা-চামচ), রসুনবাটা (১ চা-চামচ), ভালো করে ফেটিয়ে নেওয়া পানি ঝরানো টকদই (৩ টেবিল চামচ), ঘি (৩ টেবিল চামচ), লবণ (স্বাদমতো), চিনি (স্বাদমতো, বিকল্প), দারুচিনি (১ টুকরো), ছোটো এলাচ (৪ টে), তেজপাতা (১ টা), কাঁচা মরিচ (৪-৫ টা), ভাজা পেঁয়াজ বা বেরেস্তা (সাজানোর জন্য)।

প্রণালি: মুরগি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। চিকেনে একে একে পেঁয়াজবাটা, আদাবাটা, রসুনবাটা, টকদই এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখুন। এবার কড়াইতে ২ টেবিল চামচ ঘি গরম করে তাতে সবসুদ্ধু চিকেনটা তুলে দিয়ে মাঝারি আঁচে ১৫ মিনিট রান্না করুন। পরে আরও ১০ মিনিট ঢিমে আঁচে রাঁধুন যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে। সামান্য চিনি দিন। কাঁচামরিচগুলো দিন। বাকি ঘি দিয়ে আরও ৫ মিনিট আঁচে রাখুন। ঘি ওপরে উঠে আসলে আঁচ থেকে নামিয়ে ওপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন চিকেন কোরমা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা