,

বাদাম আর শুকনো ফলের উপকারিতা

news-image

তিনবেলা খাবারের মাঝে যাদের একটু বেশি বেশি ক্ষুধা লাগে, তাদের চেবানোর মতো কিছু খাবার লাগে। এই চাবানোর জিনিসটা যদি একটু বেছে নেন, তো একটা বড় ধরনের ঝুঁকি থেকে বেঁচে যাবেন।

বিশেষজ্ঞরা শুকনো ফলের কথা বলেছেন। যদি মাঝে মাঝেই শুকনো ফল খেতে পারেন, তবে কার্ডওভাসকুলার ডিজিসের ঝুঁকিমুক্ত হতে পারবেন। ইন্টারন্যাশনাল নাট অ্যান্ড ড্রাইড ফ্রুট কাউন্সিলের (আইএনসি) এক গবেষণায় শুকনো ফলের নানাবিধ গুণের কথা তুলে ধরা হয়।

গবেষণায় ইনফ্লামাটরি সমস্যায় যারা ভুগছেন তাদের দেহে বাদাম ও শুকনো ফলের উপকারিতা পরীক্ষা করা হয়। হৃদযন্ত্রের স্বাস্থ্যেও অনুসন্ধান চালানো হয়েছে।

গবেষণাপত্রটি প্রকাশিত হয় বিএমজে ওপেন জার্নালে। মূলত ৩৬টি আর্টিক্যাল এবং ৩২টি মৌলিক গবেষণা বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় অংশগ্রহণকারীদের বাদাম ও শুকনো খাবার খেতে দেওয়া হয়। একেকজন মানুষ একেক পরিমাণ বাদাম ও শুকনো খাবার গ্রহণ করেন।

যদি প্রতিদিন ১৮-৮৫ গ্রাম এই খাবার গ্রহণ করা যায়, তবে স্পষ্ট উপকার মিলবে।

বাদাম ও শুকনো ফলের মিশ্রণও পাওয়া যায় বাজারে। এগুলো খেলে ফ্লো-মেডিয়েটেড ডাইলেশন প্রক্রিয়ার ইতিবাচক প্রভাব সৃষ্টি হয়। মূলত এন্ডোথেলিয়াল ফাংশন বুঝতে ফ্লো-মেডিয়েটেড ডাইলেশন পর্যবেক্ষণ করা হয়। এন্ডোথেলিয়ালের কার্যকারিতা ও স্বাস্থ্যে বিরূপ প্রভাব সৃষ্টি হলে কার্ডিওভাসকুলার ডিজিসের ঝুঁকি বাড়ে।

২০১১ সালে ইউরোপিয়ান ফুড সেফটি অথোরিটির আরেক গবেষণায় বলা হয়েছিল, ওয়ালনাটসহ বিভিন্ন ধরনের বাদাম এবং শুকনো ফল রক্তবাহী নালীর স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে।

বিভিন্ন গবেষণার মাধ্যমে বিশেষজ্ঞরা একমত হয়েছেন যে, কার্ডিওভাসকুলার ডিজিসের ঝুঁকি কমাতে যা দরকার, তারই সরবরাহ দেয় বাদাম ও শুকনো ফল।

এসব খাবারের আরো কিছু উপকারিতা আছে। যেমন-
১. এরা ভক্ষণযোগ্য ফাইবারে ভরপুর যা হজম প্রক্রিয়াকে সুষ্ঠু করে।
২. এগুলোতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃদরোগ, ক্যান্সার, অস্টেয়োপরোসিস, ডায়াবেটিস, ক্যান্সার এবং মস্তিষ্কের ডিজেনারেটিভ ডিজিস প্রতিরোধে কার্যকর।
৩. এরা ভিটামিন, খনিজ, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের উন্নত উৎস।
৪. শুকনো ফল কিন্তু শক্তির অন্যতম উৎস।
সূত্রর : ডক্টর

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে