তেজগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ অভিযুক্ত ডাকাত নিহত

news-image

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুল্লাহ (৩১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত আব্দুল্লাহ ডাকাত দলের সদস্য।

‘বন্দুকযুদ্ধে’ দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

নিহত আব্দুল্লাহ কিশোরগঞ্জের তাড়াইলের শামসুল ইসলামের ছেলে। আহত দুই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার মধ্যরাতে তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেস মাঠ এলাকায় গুলিতে আহত হন আব্দুল্লাহ। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রাত সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন তাকে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মিজানুর রহমান বলেন, তেজগাঁও শিল্প এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়।

এতে আব্দুল্লাহ গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি, তিনটি কার্তুজ ও দুটি চাপাতি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার