,

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক ৯, পরীক্ষা স্থগিত

news-image

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রথম দিনের বাংলা পরীক্ষা স্থগিত হওয়ার পর এবার দ্বিতীয় দিনে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মুন্সীগঞ্জে সব পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন। এ ঘটনায় জড়িত সন্দেহে সরকারি হরগঙ্গা কলেজের ৯ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার ফের ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সব বিষয়ের পরীক্ষা স্থগিত করে জেলা প্রশাসক।


জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, মঙ্গলবার জেলার ৬০৫টি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সদর উপজেলার ১১৯টি বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন প্রশ্নপত্র দিয়ে ১৭ তারিখ থেকে ফের পরীক্ষা শুরু হবে।

এদিকে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম মজুমদারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাকি দুই সদস্য হলেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান (ইউএনও) ও জেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা।


মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রাবাসে তিনজন ম্যাজিস্ট্রেট ও সদর থানার ওসি (তদন্ত) মঞ্জুর মোর্শেদ পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালিয়ে নয় শিক্ষার্থীকে আটক করেছে। তাদের ব্যবহৃত মোবাইল ফোনে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে