,

ফিলিস্তিনে বিক্ষোভ : দুই ফিলিস্তিনী নিহত , জাতিসংঘে একা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র

news-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে শুক্রবার ফিলিস্তিনীরা ব্যাপক বিক্ষোভ করেছে। এই ইস্যুটি নিয়ে জাতিসংঘে একা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র।

এ সময় ইসরাইলী নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, ফিলিস্তিনীদের রকেট হামলা ও ইসরাইলের বিমান হামলায় অন্তত দুই জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে।

এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা এক জরুরি বৈঠকে ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সংস্থাটিতে এখন একা হয়ে পড়েছে।

ইসরাইলী সেনাবাহিনী জানিয়েছে, ফিলিস্তিনী ভূখণ্ড ও জেরুজালেমে একদিনের বিক্ষোভ, সংঘর্ষ ও সহিংসতাকালে গাজা ভূখণ্ড থেকে ইসরাইলে অন্তত তিনটি রকেট ছোঁড়া হয়েছে। এগুলোর মধ্যে একটিকে ইসরাইলের আয়রো ডোম এন্ট্রি মিসাইল সিস্টেম ভূপাতিত করেছে।

আরেকটি রকেট পরিত্যক্ত স্থানে পড়েছে কিন্তু তৃতীয়টি ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় নগরী সেরোতে পড়েছে। যদিও ইসরাইলের সরকারি বেতার জানিয়েছে, রকেট বিস্ফোরিত হয়নি এবং এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এই রকেট হামলার পর ইসরাইল গাজা ভূখণ্ডের দুটি হামাস মিলিটারি স্থাপনায় বিমান হামলা চালায়। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্যমন্ত্রী জানায়, এই হামলায় ১৪ জন আহত হয়েছে।

দিনের শুরুতে ইসরাইলী বাহিনির সঙ্গে সংঘর্ষে দুই ফিলিস্তিনী নিহত হয়। গাজা ও ইসরাইলকে বিভক্তকারী বেড়ার কাছে এই সংঘর্ষ ঘটে। এএফপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে