,

শীতের বার্তা নিয়ে সারা দেশে ঝিরি ঝিরি বৃষ্টি

news-image

গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভন্ন স্থানে শুরু হয়েছে ঝিরি ঝিরি বৃষ্টি। শুক্রবার দিবাগত রাত দেড়টার থেকে দিক থেকে শুরু হয়ে আজ শনিবার সকালেও তা অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, গুড়ি গুড়ি ‍বৃষ্টি সন্ধ্যা ৬টা পর্যন্ত স্থায়ী হতে পারে।

অগ্রহায়ণের শেষ দিকের এ বৃষ্টি হতে পারে শীতের আগামনী বার্তা, বোঝা যাচ্ছে শীত এবার জেকে বসবে। শীতের সকালে এমন বৃষ্টিতে বিপাকে পড়েছে নগরজীবন। বেকায়দায় পড়েছে কর্মমুখী মানুষেরা।

এই বৃষ্টি, এই নেই। অফিস আদালতগামী মানুষকে ঘর থেকে বের হয়ে পড়তে হয়েছে দুর্ভোগে। গন্তব্যে যেতে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে অনেককেই। তবে শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় মানুষের চাপ অন্যান্য দিনের চেয়ে একটু কমই ছিলো। তবে স্কুল-কলেজ শিক্ষার্থী ও অভিভাবকদের ঘর থেকে বের হয়ে বিড়ম্বনা পোহাতে হয়েছে।

এদিকে নিম্নচাপটির কারণে সাগর খুবই উত্তাল। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি