ওষুধ নয়, খাওয়া দাওয়ায় রাশ টানলেই সারবে টাইপ ২ ডায়াবেটিস!

news-image

ইংল্যান্ডের কয়েকজন বিজ্ঞানী একটি গবেষণার মাধ্যমে এমনটাই জানিয়েছেন। স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল লিন জানান, যাঁদের ৬ বছরেরও বেশি সময় ধরে টাইপ ২ ডায়বেটিস রয়েছে, তাঁরাও নিজেদের ডায়েট থেকে ফ্যাট জাতীয় খাবার বাদ দিলে এই রোগ থেকে মুক্তি পেতে পারেন।

আন্তর্জাতিক জার্নাল ‘ল্যানসেট’-এ প্রকাশিত এক গবেষণা-নিবন্ধে লিন ও তাঁর অধীনস্ত গবেষকরা জানান, তাঁদের করা এক নিরীক্ষায় টাইপ ২ ডায়াবেটিসের ১৪৯ জন রোগীকে প্রথম ৪ মাস দিনে মাত্র ৮২৫ থেকে ৮৫৩ ক্যালরিযুক্ত খাবার খেতে দেওয়া হতো। চার মাস পরে সলিড খাবার দেওয়া হয়। এক বছর তাঁদের এই কঠিন ডায়েট মেনে চলতে হয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ১৪৯ জন রোগীর মধ্যে ৬৮ জন এক বছরের মধ্যে কোনও রকম ওষুধ না খেয়ে রোগ সারিয়ে ফেলতে সক্ষম হন। শুধু টাইপ ২ ডায়বেটিসই নয়, এই রোগীরা অতিরিক্ত ওজনও কমাতেও সক্ষম হয়েছেন।

এই প্রতিবেদনটি থেকে জানা গিয়েছে, পাঁচ বছরেরও বেশি সময় ধরে যাঁরা ডায়াবেটিসে ভুগছেন, তাঁরাই পরবর্তীকালে টাইপ ২ ডায়াবেটিসের শিকার হন। মূলত, লিভার ও অগ্ন্যাশয়ে মেদ জমে টাইপ ২ ডায়াবেটিস হয়।

ওষুধ ছাড়াই এক সঙ্গে ডায়াবেটিস এবং মেদ কমিয়ে ফেলা সম্ভব বলে দাবি করছেন চিকিৎসকরা। এক বছরে মাত্র তিনটি ধাপে ডায়েট ভাগ করে নিতে হব।

প্রতিবেদনটি থেকে এমনই জানা গিয়েছে।

• প্রথম ৩-৫ মাস ফ্যটহীন খাবার খেতে হবে। দিনে ৮২৫-৮৫৩ ক্যালরিযুক্ত খাবার খেতে হবে।

• তার পরের ২-৮ সপ্তাহ ক্যালরির মাত্রা অল্প বাড়তে পারে।

• শরীরচর্চা নিয়মিত করতে হবে, যাতে অতিরিক্ত মেদ কমতে থাকে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার