,

রাজশাহী আইএইচটিতে ছাত্রলীগ-ছাত্রীদের সংঘর্স, অনির্দিষ্টকালের জন্য হোস্টেল বন্ধ

news-image
পাপন সরকার শুভ্র ,রাজশাহী : রাজশাহী ইন্সটিটিউট অব হেল্থ টেকনোলজি (আইএইচটি) এর ছাত্রলীগের পেটানোয় চার ছাত্রী আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সকালে ছাত্রীরা অধ্যক্ষের
কক্ষে আইএইচটি এর ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করতে আসলে
তারা ধাওয়া দিয়ে কয়েকজন ছাত্রীকে মহিলা হোষ্টেলের গেটে পিটিয়ে আহত করে।
আহত ছাত্রীরা হলেন, প্রথমবর্ষের ছাত্রী মোহনা, ফার্মেসী বিভাগের ছাত্রী
জতি, একই বিভাগের ছাত্রী নাবীলা ও তৃতীয় বর্ষের ছাত্রী মীম।
এর আগে আইএইচটি ছাত্রীলীগের
নেতাকর্মীরা হোস্টেলের সাধারণ ছাত্রীদের অকুত্থ-ভাষায় গালাগালি করে এমন
অভিযোগ তোলে ছাত্রীরা। পরে অধ্যক্ষের কক্ষ থেকে বের হলে ছাত্রীদের উপর
হামলা করে ছাত্রলীগ।
জানা যায়, আজ বুধবার সকালে ছাত্রলীগের সাইদ, মাহমুদ, জাকির, তুহিন ও
নাহিদসহ বহিরাগত আরো অনেকে ছাত্রীদের গালাগালি করে। এতে বিক্ষুব্ধ
ছাত্রীরা ক্যাম্পাসের সামনে অবস্থান করে। পরে অধ্যক্ষের কক্ষে গিয়ে
ছাত্রলীগের ওই নেতাকর্মীদের শাস্তি দাবি করে। পরবর্তীতে পুলিশ সেখানে
পৌছে। এ নিয়ে বর্তমানে আইএইচটি ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
এরপর যেকোনো ধরণের অপ্রতিকর ঘটনা এড়াতে অনিরদিষ্টকালের জন্য হোস্টেল বন্ধ ঘোষণা করেছে কৃর্তৃপক্ষ। বুধবার সকালে ছাত্রলীগ ও হোস্টেলের ছাত্রীদের মধ্যে ক্যাম্পাসে উত্তেজনা
ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ এ ঘোষণা দেন। বুধবার বেলা একটার মধ্যে ক্যাম্পাসের
সকল হোস্টেল ত্যাগ করতে হবে ছাত্রদের। এর বিকেল তিনটার মধ্যে ছাত্রীদের
হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে আইএইচটি এর অধ্যক্ষ সিরাজুল
ইসলাম জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে