,

বাবার হাতে ২৮৮ বার ধর্ষণের শিকার, অন্তঃসত্ত্বা কিশোরী মেয়ে

news-image

অনলাইন ডেস্ক : আরব দেশ জর্ডানে নিজ বাবার হাতে ২৮৮ বার ধর্ষণের শিকার হয়েছে এক শিশুকন্যা। এ অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই বাবার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত। জর্ডান টাইমস এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।

আদালতের রায়ে বলা হয়েছে, ৯ বছর বয়স থেকে মেয়েকে ধর্ষণ ও শারীরিকভাবে হয়রানি করে আসছেন ওই ব্যক্তি। বর্তমানে মেয়ের বয়স ১৭ বছর। আর এ সময়ের মধ্যে সে বাবার কাছে ২৮৮ বার ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার হয়ে ওই কিশোরী মাত্র ১৩ বছর বয়সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ২০০৯ সালে একটি ছেলে সন্তানের জন্মও দেয় সে।

জর্ডান টাইমস আরও জানায়, ছয় বছর বয়সে ওই কিশোরীর মা মারা যায়। তখন তাকে খালার বাসায় পাঠিয়ে দেওয়া হয়। পরে নয় বছর বয়সে ওই কিশোরীকে বাড়িতে নিয়ে আসেন তার বাবা।

তখন থেকে মেয়ের সঙ্গে একই বিছানায় ঘুমাতেন তিনি। আর প্রতিরাতেই সে বাবার কাছে শারীরিক নির্যাতনের শিকার হতো। মেয়ের বয়স ১২ বছর হলে তাকে নিয়মিত ধর্ষণ শুরু করেন তিনি।
২০০৮ সালের ৩ অক্টোবর ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার ভাইকে জানায়। তার ভাই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। আর অভিযোগের ভিত্তিতে তার বাবাকে গ্রেপ্তার করে পুলিশ।

আর এ বিষয়টি তদন্তে নামে জর্ডানের পরিবার সুরক্ষা বিভাগ। ওই কিশোরীর গর্ভে জন্ম নেওয়া শিশুটির ডিএনএ পরীক্ষা করা হলে ধর্ষণের বিষয়টির প্রমাণিত হয়। এদিকে ধর্ষক ওই বাবার শারীরিক ও মানসিক অবস্থা স্বাভাবিক ছিল বলে জানান চিকিৎসকরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে