সৌদি আরবের সড়কে প্রকাশ্যে বাংলাদেশিকে হত্যা!

news-image

নিউজ ডেস্ক : সৌদি আরবের রিয়াদের সিফা সানাইয়া এলাকায় রাস্তার ওপর আবদুল আজিজ মাতব্বর নামের এক প্রবাসী বাংলাদেশিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার স্থানীয় সময় সকাল ৯টায় এই ঘটনা ঘটে।

নিহত আবদুল আজিজ মাতব্বর শরীয়তপুরের পালং থানাধীন সুজন দহল গ্রামের নূর মোহাম্মদ মাতব্বরের ছেলে। আজিজের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি সিফা সানাইয়া এলাকায় আসবাবপত্রের ব্যবসা করতেন। ২০ বছর ধরে তিনি রিয়াদে বসবাস করছেন।

রিয়াদে অবস্থিত ঢাকা মেডিকেল সেন্টারের পরিচালক আতিকুর রহমান ঘটনাস্থল থেকে খবরটি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার