রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুইন মেরি স্কুল অ্যান্ড কলেজের মালিক ইয়াবাসহ গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর প্রগতি সরণি থেকে বেসরকারি কুইন মেরি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও মালিক জামাল ওরফে শাহ্ জামাল ওরফে সেগা জামালকে ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শনিবার দিবাগত রাতে প্রগতি সরণিসংলগ্ন একটি আবাসিক এলাকার গেট থেকে তার গাড়ি তল্লাশি করে ৬ হাজর ৬০০ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সুমনুর রহমান জানান, শাহ জামাল একজন কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি এ অপকর্মের সঙ্গে যুক্ত আছেন।

গ্রেফতারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা জানান, শাহ জামালের মালিকানাধীন স্কুলটি রাজধানীর একটি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মালিক হিসেবে শাহ জামাল সমাজের বিভিন্ন প্রভাবশালী মহলে চলাফেরা করতেন। তার কলেজ ভবনের ওপরে একটি বিলাসবহুল ফ্ল্যাটে তিনি রংমহল খুলে বসেছিলেন।

সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অসৎ কর্মকর্তা ও বখে যাওয়া রাজনীতিবিদ- এমনকি প্রশাসনের কর্তাব্যক্তিদেরও নিয়মিত যাতায়াত ছিল। স্কুলের ওপরে রংমহলে ইয়াবা সেবনের নিরাপদ আড্ডা জমত।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে ব্রিফ করে বিস্তারিত জানাবেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর