সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুত বয়সের ছাপ পড়ে শরীরে যে ৬ কারণে

news-image

লাইফস্টাইল ডেস্ক : বয়স ৫০ এর কোঠায় পৌঁছালেও আপনি হয়তো চামড়া টানটান ও শরীরে তারুণ্য ধরে রাখতে চান। কিন্তু সময়ের আগেই চামড়া কেমন যেন কুঁচকে যাচ্ছে। চেহারাটাও একটু ভারিক্কি হয়ে গেছে। চোখের তলায় গভীরতাও বেড়ে গেছে একটু বেশিই। চুলেও পাক ধরতে শুরু করেছে। এমনটা হওয়ার কারণ আপনি জীবন যাপনের প্রাত্যহিত কিছু অভ্যাস। যার ফলে না চাইলেও বুড়িয়ে যাচ্ছে আপনি। আসুন জেনে নিই শরীরে বয়সের ছাপ ফেলা ৬ বাজে অভ্যাসের বিষয়ে-

১. অনিদ্রা: অনেকেরই অনিদ্রার অসুখ আছে। ঘুমের অভাব তাদের অবসাদগ্রস্ত করে রাখে। কারও কারও আবার দেরিতে ঘুম ও রাত জাগার অভ্যাস বছরের পর বছর ধরে। এভাবে দীর্ঘ দিনের অনিয়মিত ঘুম, রাত জাগা ও অনিদ্রার ফলে শরীরের বয়স দ্বিগুণ হারে বাড়তে থাকে।

২. মিষ্টি: মিষ্টি জাতীয় অনেক খাবারই পছন্দ আপনার। কিন্তু এ ধরনের খাবার জিহ্বার জন্য যতো ভালো, শরীরের পক্ষে ততোটা ভাল নয়। আর যার মিষ্টি খাওয়ার প্রবণতা যতো বেশি, তার বয়স ততো বেশি হারে বাড়তে থাকে।

৩. খাদ্যাভ্যাস: শহুরে জীবনে মানুষের কাজের চাপে যেমন বেড়েছে, তেমনি দ্রুতহারে বেড়েছে ফাস্টফুড খাওয়ার প্রবনতা। পিজ্জা, বার্গার, হটডগ, ফ্রেন্সফ্রাই খেতে খেতে যেন শহুরে বাঙালিও ভাত-মাছ, শাক-সবজি খেতে ভুলে যাচ্ছে। এর ফলে কম বয়সেই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। আর দ্রুতই শরীরে পড়ছে বয়সের ছাপ।

৪. যৌনতার অভাব: যৌন চাহিদা প্রতিটি মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। শরীর থাকলে তার জৈবিক চাহিদা যেমন থাকে, তেমনি একজন প্রাপ্তবয়স্ক মানুষের নিয়মিত যৌন চাহিদা মেটানো জরুরি। কারণ যৌনতার মাধ্যমে শরীরে এন্ডরফিন নামক এক ধরনের রাসায়নিক নির্গত হয়, যাতে মন ভাল রাখার উপাদান থাকে। এর ফরে ঘুমও খুব ভালো হয়। এছাড়া যৌন সম্পর্ক শরীরে রক্ত সঞ্চালন ভালো রাখে। এতে শরীর সুস্থ থাকে, বয়সও যেন ধীর গতিতে বাড়ে।

৫. শরীরচর্চা: শরীরচর্চা বা ব্যায়াম সুস্থ শরীরের আসল চাবিকাঠি। কিন্তু ব্যস্ত জীবনে মানুষ শরীরচর্চা বিষয়টি ভুলে যায়। কারও কারও আলস্যের কারণে ব্যায়াম করা হয়ে ওঠে না। এসব কারণে শরীর মুটিয়ে যায়, রোগ বাসা বাধে শরীরে। দ্রুতই বয়সের ছাপ পড়ে চেহারায়।

৬. শুচিবাই: পরিষ্কার থাকা ভালো। কিন্তু পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাব ভালো নয়। দিনে শতবার হাত-পা-মুখ ধুলে সেটা ক্ষতির কারণ হতে পারে। এতে অল্প বয়সেই বেশি বুড়িয়ে যেতে পারেন আপনি। ক্র্যাশ ডায়েটিং বা অতিরিক্ত কম খাওয়ার ফলেও এমনটা হতে পারে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা