,

৩৭তম বিসিএস মৌখিক পরীক্ষা বুধবার থেকে শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক: ৩৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা বুধবার থেকে হচ্ছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টায় আগারগাঁস্থ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, মধ্য ডিসেম্বর পর্যন্ত প্রথমভাগের মৌখিক পরীক্ষা চলবে। তারপর দ্বিতীয় ভাগের মৌখিক পরীক্ষা শুরু হবে।

গত ২৫ অক্টোবর ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৫হাজার ৩৭৯জন। ৩৭তম বিসিএসে উত্তীর্ণ ৫ হাজার ৩৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে সাধারণ ক্যাডারে ২ হাজার ৯৪৩জন, সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারে ১ হাজার ৭০১ জন এবং কারিগরি/পেশাগত ক্যাডারে ৭৩৫ জন রয়েছেন।

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় চলতি বছরের ২৩ মে। গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে