সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানায় ৩ মরদেহ, বোমা নিষ্ক্রিয়

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীর শেষ সীমান্তে চাঁপাইনবাবগঞ্জ জেলার আলাতুলী ইউনিয়নের মধ্যপাড়ায় জঙ্গি আস্তানায় ৩ জনের মরদেহ পাওয়া গেছে। তবে এগুলো ছিন্নভিন্ন হয়ে বাড়ির ভেতরে পড়ে আছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মুখপাত্র এবং আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ অভিযান শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নিহতেরা জেএমবি সদস্য। তাদের পরিচয় এখনও জানা যায়নি। তবে ডিএনএ টেস্ট করে তাদের পরিচয় নিশ্চিত করা হবে। অভিযানে দুইটি শক্তিশালী বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। দুই দফায় বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

তিনি বলেন, মিরপুরের দারুস সালামে জঙ্গি আস্তানায় অভিযানের পর এ ঘটনার সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জানায়, সীমান্তবর্ত ী এলাকায় তাদের সংগঠনকে শক্তিশালী করতে কর্মী সংগ্রহের কাজ চলছে। সেখানে বিস্ফোরক তৈরির কাজও শেখানো হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় নজরদারি শুরু করে। কিছুদিন থেকে আলুতুলী ইউনিয়নের ওই বাথানবাড়িতে কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর থেকে বাড়িটি ঘেরাও করে র‌্যাবের সদস্যরা।

এ ঘটনায় এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। আটকেরা হচ্ছেন- ওই বাথানবাড়ির মালিক রাশিকুল ইসলামের স্ত্রী নাজমা বেগম ( ৩৫), তার শ্বশুর খোরশেদ (৬০) ও শাশুড়ি মনিরা বেগম।

মুফতি মাহমুদ ব্রিফিংয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘেরাও করে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এসময় জঙ্গিরা বাড়ির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ ও গুলি করে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এরপর বিস্ফারণে বাড়িটিতে আগুন লেগে যায়। ধারণা করা হচ্ছে বিস্ফোরণের সময় জেএমবি সদস্যরা নিহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা