,

আগ্নেয়গিরি উদগিরণে বিপর্যস্ত বালি

news-image

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের মাউন্ট অগাং আগ্নেয়গিরি থেকে গরম ধোঁয়া ও ছাইয়ের উদগিরণে পর্যটন শহরটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা দ্বিতীয় দিনের মতো বিমানবন্দর বন্ধ ও সকল ফ্লাইট বাতিল করা হয়।

মাউন্ট অগাং এর আশেপাশের এলাকার ১০ হাজারেরও অধিক স্থানীয় অধিবাসীরা এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৫০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিশেষজ্ঞরা যেকোনো সময়ে অগ্ন্যুৎপাত শুরু হতে পারে বলে আশংকা প্রকাশ করেছে।

মঙ্গলবার পর্যন্ত ৪৪৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে যার ফলে ১লক্ষ ২০হাজারেরও বেশি যাত্রীরা দুর্ভোগের মুখে পড়েছে। বালি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অন্যতম সেরা পর্যটন কেন্দ্র যেখানে প্রতি বছর ১০ লক্ষেরও বেশি বিদেশি পর্যটক আসে।

১৯৬৩ সালে শেষবারের মতো মাউন্ট অগাং এ অগ্ন্যুৎপাত হয়। সে সময়ের ভয়াবহ দুর্যোগে ১৬’শ মানুষ নিহত হয়। ইন্দোনেশিয়ায় ১৩০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এএফপি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে