,

ওজন কমাতে সাহায্য করে বাঁধাকপি

news-image

স্বাস্থ্য ডেস্ক : শীতের তরতাজা সবজিতে বাজার এখন ভরপুর। প্রায় প্রতিটি সবজিই বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ। বাঁধাকপিও এর ব্যতিক্রম নয়। বাজারে এখন সবুজ , বেগুনি-দুই রঙের বাঁধাকপি পাওয়া যাচ্ছে। রঙ যেটাই হোক না কেন পুষ্টিগুণে সমৃদ্ধ এই সবজি স্বাস্থ্যের জন্য বেশ উপকারি।

গবেষণায় দেখা গেছে, ডায়বেটিস রোগের জন্য বাঁধাকপি খুবই উপকারী। এটি রেডিয়েশনের বিরুদ্ধে কাজ করে। একারণে ক্যানসার প্রতিরোধ এবং হৃদরোগের ঝুঁকি কমাতে এটি দারুণ কার্যকরী।

গবেষকরা বলছেন, বাঁধাকপি ভিটামিন-সি এর বড় উৎস। এতে কমলার চেয়েও বেশি পরিমাণে ভিটামিন-সি আছে। এর এন্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি আলসার, বিষন্নতা , অ্যালার্জিজনিত ঠাণ্ডা- কাশি রোধ করতেও সহায়তা করে। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে। একারণে এটি কোষ্ঠকাঠিন্য সাড়াতে সাহায্য করে, হজমশক্তি বাড়ায়।

বাঁধাকপিতে রয়েছে প্রচুর সালফার; যা শরীরে যেকোনো ধরনের সংক্রমণ সারাতে সাহায্য করে। বাঁধাকপি বিটা ক্যারোটিনের বিরাট উৎস। এ কারণে এটি দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে। তাছাড়া বিটা ক্যারোটিন প্রষ্টেট ক্যানসারের ঝুঁকিও কমায়।

বাঁধাকপিতে ভিটামিন, খনিজ পদার্থ এবং কম ক্যালরি থাকায় এটি ওজন কমাতেও সাহায্য করে। যারা ওজন কমাতে আগ্রহী তাদেরকে নিয়মিত বাঁধাকপির স্যুপ খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

বাঁধাকপি স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। এতে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম হাড় মজবুত করতে সাহায্য করে। এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, মাংসপেশির ব্যথা কমাতে কিংবা ত্বকের যত্নেও এটি দারুণ কার্যকরী। সূত্র: অর্গানিক ফ্যাক্টস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে