কিডনি রোগ কাদের হতে পারে?

news-image

কিডনি রোগ সাধারণত দুই ধরনের হয়। ক্রনিক বা দীর্ঘমেয়াদি কিডনি রোগ এবং একিউট বা হঠাৎ কিডনি রোগ। কিডনি রোগের ক্ষেত্রে ঝুঁকিপ্রবণ কারা, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯১৩তম পর্বে কথা বলেছেন ডা. মুহাম্মদ রফিকুল আলম।

বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিডনি রোগ বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : কিডনি রোগের জন্য কারা ঝুঁকিপূর্ণ? আর কোন বয়স থেকে খুব সাধারণ পরীক্ষা করে আমরা বুঝতে পারি, কিডনি রোগ হয়েছে?

উত্তর : যাদের বংশে কিডনি রোগ রয়েছে, যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, যাদের কখনো নেফ্রাইটিস হয়েছিল বা যাদের কখনো একিউট রেনাল ফেইলিউর হয়েছিল বা হঠাৎ কিডনি বিকল হয়েছিল, আবার অনেক দিন ধরে যারা ব্যথার ওষুধ খাচ্ছে (কোমরে ব্যথার জন্য হোক, হাঁটুর ব্যথার জন্য হোক), যারা অ্যান্টিবায়োটিক সেবন যত্রতত্র করছে, তাদের ক্ষেত্রে কিডনি রোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে। ধূমপানের যাদের অভ্যাস রয়েছে, যারা মুটিয়ে গেছে—এ ধরনের লোকেরা হলো ঝুঁকিপ্রবণ। এদের অন্তত বছরে একবার কিডনির পরীক্ষা করা দরকার। সহজ পরীক্ষার মধ্যে হলো ইউরিনের রুটিন পরীক্ষা, রক্তের ক্রিয়েটিনিন পরীক্ষা, এরপর হলো একটি কিডনির আলট্রাসনোগ্রাফি করা। এই জিনিসগুলো যদি বছরে একবার কেউ করে, তাহলে খুব প্রাথমিক অবস্থায় ধরা পড়বে।

আরেকটি মজার বিষয় হলো, ক্রনিক কিডনি রোগকে আমরা নীরব ঘাতক বলছি। কিছুই বোঝা যায় না প্রথমদিকে, নীরব ঘাতক। কারো ক্রিয়েটিনিন যদি চার বা পাঁচ হয়, তাহলে ধরে নিতে হবে তার কিডনি ৫০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। জিএফআর করে আমরা বুঝে ফেলতে পারি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার