রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় আটক জঙ্গিদের টার্গেটে ছিল ৭১ বাংলাদেশি ব্লগার

news-image

নিউজ ডেস্ক : কলকাতায় আটক দুই বাংলাদেশি জঙ্গি সামসেদ মিঞা ওরফে তানভির (বামে) এবং রিয়াজুল ইসলাম ওরফে সুমন (ডানে)

অন্তত ৮৪ জন ব্লগারকে হত্যার পরিকল্পনা ছিল জঙ্গিদের। সেই হিটলিস্টে কলকাতার ৩ জনসহ ভারতের মোট ১৩ জন ব্লগার ছিল।

বাকী ৭১ জন বাংলাদেশের। জঙ্গি সন্দেহে কলকাতায় আটক আনসারুল্লা বাংলা টিম (এবিটি)-এর সদস্য সামসেদ মিঞা ওরফে তানভির এবং রিয়াজুল ইসলাম ওরফে সুমনকে জিজ্ঞাসাবাদ করে এই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)-এর গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদ শেষে সাহাদাতকে কলকাতার ব্যাংকশাল আদালতে তোলা হলে তাকে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত রিমান্ডের নির্দেশ দেয় আদালত।

সূত্রে খবর, মোট ৮৪ জন ব্লগারকে হত্যার ছক ছিল আনসার বাংলার। যদিও নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে সেই ব্লগারদের নাম প্রকাশ্যে আনতে চাইছেন না গোয়েন্দারা। গোয়েন্দাদের পক্ষ থেকে এই ব্লগারদের ইতিমধ্যেই সতর্ক করার কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, এর আগেও বাংলাদেশে একাধিক ব্লগার, মুক্তমনাদের হত্যার পিছনে এই জঙ্গি সংগঠনটির নাম উঠে এসেছে।

এ জাতীয় আরও খবর

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর