,

মিশরে মসজিদে জঙ্গি হামলা, নিহত ২৩৫

news-image

মিশরের উত্তরাঞ্চলীয় সিনাই প্রদেশে একটি মসজিদে বোমা ও বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে ২৩৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১২৫ জন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।শুক্রবার জুমার নামাজের সময় আল-আরিশের কাছে বির-আল আবেদ শহরের আল রাওদাহ মসজিদে এ হামলা হয় বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে মিশরের গণমাধ্যম।

একটি খবরে বলা হয়, জঙ্গিরা চারটি বাহনে করে এসে নামাজরতদের ওপর গুলি চালায়। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।গোলযোগপূর্ণ সিনাইয়ে ২০১৪ সালে ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জিহাদি দলগুলোর উত্থানের পর থেকে শুক্রবারের জামাতে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

মিসরের নিরাপত্তা বাহিনী সিনাইয়ের উত্তরে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করে আসছে। সেখানে জঙ্গিরা পুলিশ ও সেনাবাহিনীর কয়েক শ সদস্যকে হত্যা করে। গত তিন বছরে দুই পক্ষের লড়াই আরও তীব্র হয়েছে। সেখানে জঙ্গিদের বেশির ভাগ হামলার লক্ষ্যবস্তুই হলো নিরাপত্তা বাহিনী। তবে তারা মিসরের খ্রিষ্টান গির্জা ও তীর্থযাত্রীদের ওপর আক্রমণের মাধ্যমে হামলার পরিধিকে উপদ্বীপের বাইরেও প্রসারিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: বিবিসি, সিএনএন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে