সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণহত্যা চালানোর দায়ে রাতকো ম্লাদিচের যাবজ্জীবন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বসনিয়া ও হার্জিগোভিনায় গণহত্যা চালানোর দায়ে সাবেক বসনিয়ান সার্ব কমান্ডার রাতকো ম্লাদিচকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিটিওয়াই)।

বুধবার সাবেক যুগোস্লাভিয়ার যুদ্ধাপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক অপরাধ আদালত ‘স্রেবেনিকা গণহত্যায় সরাসরি জড়িত’ আখ্যা দিয়ে ৭৪ বছর বয়সী এ জেনারেলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার এ রায় ঘোষণা করেন।

রায়ে ম্লাদিচের নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বসনিয়ায় গণহত্যা,যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধসহ ১১টি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে ম্লাদিচের নির্দেশে ১৯৯৫ সালের জুলাই মাসেই অন্তত ৮ হাজার নিরস্ত্র মুসলিম পুরুষ ও বালককে হত্যা করা হয়েছিল।

এছাড়া আরেকটি অভিযোগ হলো, সারায়েভো অবরোধ করে হাজার হাজার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল ম্লাদিচের বাজিনী।

বসনিয়ার সার্ব নেতা রাদোভান কারাদজিচ ও সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোভোদান মিলোসেভিচের সঙ্গে মিলে ম্লাদিচ ‘বৃহত্তর সার্বিয়া’ প্রতিষ্ঠা করতে মুসলমানদের ওপর গণহত্যার পরিকল্পনা করেছিলেন।

এ গণহত্যার পর ১৯৯৫ সালে কারাদজিচের সঙ্গেই অভিযুক্ত হন ম্লাদিচ; ২০১১ সালে তাকে গ্রেফতার করা হয়।

কারদজিচকে ২০১৬ সালে ৪০ বছরের কারাদণ্ড দেয় আইসিটিওয়াই। অন্যদিকে মিলোসেভিচ ২০০৬ সালে বিচার চলাকালে জেলের মধ্যেই মারা যান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা