,

ট্রাম্পের ‘বউ–বিভ্রাট’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত মাসেই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন ৩৭ বছর বয়সী জেসিন্ডা আহডার্ন। গত সপ্তাহে ভিয়েতনামের হানয়ে অ্যাপেক সম্মেলনে যোগ দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর দেখা হয়, কথা হয়। খবর রটেছে, জেসিন্ডাকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী বলে গুলিয়ে ফেলেছিলেন ট্রাম্প। তবে এ খবর প্রত্যাখ্যান করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।

নিউজিল্যান্ডের কৌতুকাভিনেতা টম সেইনসবারি প্রধানমন্ত্রী জেসিন্ডার বন্ধু। গত রোববার তিনি স্থানীয় একটি রেডিওকে বলেন, ‘আমার বলা উচিত হবে কি না জানি না, তবে তিনি (জেসিন্ডা) বলেছেন যে ট্রাম্প বেশ কিছু সময় তাঁকে জাস্টিন ট্রুডোর স্ত্রী বলে মনে করেছিলেন।’ টমের এই সাক্ষাৎকারের পর থেকেই নিউজিল্যান্ডজুড়ে আলোচনা হচ্ছে। অনেকেই বলছেন, অ্যাপেক সম্মেলনে দেখা হওয়ার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আসলে জানতেনই না, জেসিন্ডা আহডার্ন কে। বিবিসি

তবে বন্ধু টমের এই দাবি পরে প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা। নিউজিল্যান্ড টিভিকে (টিভিএনজেড) গতকাল সোমবার তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে তাঁর সাক্ষাতের সময় উপস্থিত থাকা তৃতীয় কেউ বিষয়টি গুলিয়ে ফেলেছিলেন। তাঁর মনে হয়েছিল, ট্রাম্প বিভ্রান্ত। জেসিন্ডা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে নিশ্চিতভাবেই আমার ব্যাপারে বিভ্রান্ত মনে হয়নি।’ তবে তৃতীয় যার চোখে ওই বিভ্রান্তি ধরা পড়েছিল, তাঁর নাম উল্লেখ করেননি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।

টিভিএনজেডের অনুষ্ঠান উপস্থাপক বেশ কয়েক মিনিট ধরে এই বিষয়ে প্রশ্নের পর প্রশ্ন করেন জেসিন্ডাকে। একপর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি অ্যাপেক সম্মেলনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পুরো ঘটনাটি বন্ধুদের বলেছিলেন। বন্ধু টম সেইনসবারিকে বিষয়টি সংক্ষেপে বলেছিলেন। তবে তাঁকে পরিষ্কার করে দিয়েছিলেন যে ট্রাম্প ভুলটা করেননি, ভুল বুঝেছিলেন আসলে সাক্ষাতের সময় উপস্থিত থাকা তৃতীয় ব্যক্তি। জেসিন্ডা বলেন, ‘আমি কে, তা নিয়ে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল বলে আমি উল্লেখ করেছি। এই বক্তব্যের কী রকম ভুল ব্যাখ্যা হতে পারে, তা ভাবতে পারিনি। টম আমার বন্ধু। আমি তাঁকে ঘটনাটা বলেছি। তিনি আবার অন্য কাউকে বলেছেন। এখন দেখতে পারছি, বিষয়টা কতটা পেঁচিয়ে উঠতে পারে। এটা আসলেই একটা তুচ্ছ ঘটনা।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে