,

উ. কোরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক ঘোষণা করল যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক ঘোষণা করেছেন। খবর বিবিসির।

তিনি বলেছেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে অনেক আগেই কঠোর হওয়া দরকার ছিল।

এর আগে ২০০৮ সালে উত্তর কোরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকের তালিকা থেকে বাদ দিয়েছিল যুক্তরাষ্ট্র। দীর্ঘ ৯ বছর পর আবারও কিম জং উনের দেশকে ওই তালিকায় যুক্ত করল যুক্তরাষ্ট্র।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির নিন্দা করেন। এটাকে তিনি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, দেশটির শাসন ব্যবস্থা আইনসম্মতভাবে কাজ করবে এবং তারা পরমাণু অস্ত্রের কার্যক্রম বন্ধ করবে। গত সপ্তাহে এশিয়া সফর শেষে দেশে ফিরে প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্ত নিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে