ছাত্রের সঙ্গে যৌনতার অপেক্ষায় শিক্ষিকা, অতঃপর…

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আয়োজনের কোনও খামতি ছিল না। নিজের ফ্ল্যাটের বসার ঘরে মোমবাতি জ্বেলে ছাত্রের জন্য অপেক্ষা করছিলেন শিক্ষিকা। আধো অন্ধকার পরিবেশে ছাত্রের সঙ্গে উদ্দাম যৌনতায় মেতে উঠতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই সাধ অপূর্ণ রয়ে গেল।

পুলিশের হাতে ধরা পড়ে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক শিক্ষিকা। পুলিশের দাবি, জেরায় নিজের কুকীর্তির কথা স্বীকার করেছেন বাইশ বছরের যুবতী হুটার ডে। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, নাবালকের সঙ্গে যৌনতা-সহ একাধিক অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।

দিন কয়েক আগে কলম্বিয়ায় পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিশোর পড়ুয়াদের সঙ্গে চল্লিশ বছরের শিক্ষিকার যৌন সম্পর্ক স্থাপন কথার ঘটনা প্রকাশ্যে এসেছিল। ইয়োকাস্তা এম নামে ওই শিক্ষিকাকে ৪০ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত।

আর এবার মার্কিন মুলুকে তেমনই এক শিক্ষিকা সন্ধান মিলল। পুলিশ জানিয়েছে, ওকলাহোমার একটি স্কুলে পড়ান অভিযুক্ত শিক্ষিকা হুটার ডে। দিন কয়েক আগে ওই স্কুলের এক পড়ুয়ার মোবাইলে নগ্ন ছবি ও ম্যাসেজ দেখতে পান অভিভাবকরা।

এরপরই গোটা বিষয়ে পুলিশকে জানান তিনি। মোবাইলটি খতিয়ে দেখার পর তদন্তকারীরা নিশ্চিত হন, অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে ওই পড়ুয়া নিয়মিত দেখা করে এবং তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও আছে।

এরপরই অভিযুক্ত শিক্ষিকা হুটান ডে-র ফ্ল্যাটে হানা দিয়ে, তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় এক পুলিশ আদিকারিক জানিয়েছে, পুলিশ যখন ওই শিক্ষিকার ফ্ল্যাটে যায়, তখন বসার ঘরে আলো নিভিয়ে মোমবাতি জ্বেলে ছাত্রের অপেক্ষায় বসেছিলেন তিনি। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ধর্ষণ, নাবালকের সঙ্গে যৌনতা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

এদিকে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, ওই পড়ুয়ার অভিভাবকরা আগেই গোটা বিষয়টি তাদের জানিয়েছিলেন। অভিভাবকদের আশঙ্কা ছিল, অভিযুক্ত শিক্ষিকা হুটার ডে যখন ওই পড়ুয়াকে রসায়ন পড়াতেন, তখন থেকে তাদের মধ্যে এই শারীরিক সম্পর্ক তৈরি হয়।

বস্তুত, ওই শিক্ষিকা ইতোমধ্যেই তাদের সন্তানের সঙ্গে শারীরিকভাবে মিলিত হয়েছেন বলেও দাবি করেছেন অভিভাবকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার