সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের আগেই অবসরে যেতে পারেন পুতিন!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আর ৪ মাস পরেই রাশিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন। বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-কে নিয়ে সে দেশের মানুষ যথেষ্ট খুশি।

অন্তত রিপোর্ট তেমনই বলছে। জনপ্রিয়তা এতটাই যে তিনি ভোটে দাঁড়ালে ৬০ থেকে ৭০ শতাংশ ভোট তাঁর দিকেই পড়বে। কিন্তু আগামী নির্বাচনে আর অংশ নিতে চাইছেন না ক্লান্ত পুতিন। প্রায় সকলের মুখেই এখন এ কথা ঘুরছে। কিন্তু পুতিন এখনও সরকারিভাবে তা ঘোষণা করেননি।

বিভিন্ন সূত্রের খবর, প্রায় ২০ বছর ধরে রাশিয়ায় ক্ষমতার অলিন্দে থাকার পর নতুন করে আর তাঁর ইচ্ছে নেই নির্বাচনে অংশ নিয়ে পুনরায় প্রেসিডেন্ট হওয়ার। তাঁর কথায় মাঝে মধ্যেই ক্লান্তির কথা উঠে এসেছে। তাই এত বড় নির্বাচনে অংশ নেওয়া, তার প্রচার এবং সেই সঙ্গে চাপ নেওয়া থেকে নিজেকে সরিয়ে রাখতে চাইছেন তিনি।

২০১১-২০১২ সালের নির্বাচনের প্রায় ৬ মাস আগেই ঘোষণা করেছিলেন যে, রাষ্ট্রপতি নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন।

কিন্তু এই নির্বাচনে এখনও পর্যন্ত কোনও উচ্চবাচ্য তাঁর কাছ থেকে শোনা যায়নি। এমনকি মনোনয়ন জমা দেওয়াও তিনি বার বার পিছিয়ে দিয়েছেন। এখানেই তৈরি হয়েছে আশঙ্কা। তবে কি সত্যিই রাজনীতি থেকে সরে দাঁড়াবেন পুতিন?

রাশিয়ার রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি এক নতুন রাজনৈতিক সঙ্কটময় অবস্থার জন্ম দেবে। পুতিন যদি সরে যান, সে ক্ষেত্রে যে শূন্যতা তৈরি হবে তা এ মুহূর্তে দূর করার মতো লোকের যথেষ্ট অভাব রয়েছে। অনেকে এই সঙ্কটকে ১৯৮৯ সালে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সময়ের সঙ্কটের সঙ্গে তুলনা করছেন। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা