ট্রাম্পের তৃতীয় বিয়ের কেক নিলামে!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতার বিচারে বিশ্বের শীর্ষে তিনি। একযোগে প্রেসিডেন্ট, শিল্পপতি, রাজনীতিক।এমন এক ব্যক্তির তৃতীয় বিয়ের কেক নাকি নিলামে উঠছে। এও সম্ভব!‌ সম্ভব বৈকি না হলে নিলাম হবে কেন?‌ কিন্তু প্রশ্ন উঠছে ট্রাম্প-মেলানিয়া বিয়ের পরে কি কেক কাটেননি?‌ অতিথিরা তাহলে কোন কেক খেয়েছিলেন?‌

ট্রাম্প-মেলানিয়ার বিয়ের কেক প্রস্তুতকারক কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিয়ের কেকের আয়তন এতটাই বড় ছিল যে সেটা তারা কাটেননি। তার ক্ষুদ্র সংস্করণ তৈরি করে অতিথিদের প্রত্যেককে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দেওয়া হয়েছিল।

কেক প্রস্তুতকারক সংস্থা আরও জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় বিয়ের কেকের ছিল সাতটি স্তর। ওজন ২০০ পাউন্ড। বাটার ক্রিমের পুরু আস্তরণের উপর ৩ হাজার আইসিং ক্রিম রোজ দিয়ে সাজানো হয়েছিল।

কেকটি এতটাই ভারি ছিল যে অসংখ্য তার দিয়ে সেটিকে দাঁড় করিয়ে সাতটি স্তরে সাজানো হয়েছিল। সে কারণেই সেটি কাটেননি ট্রাম্প দম্পতি। তার পরিবর্তে সকলকে একটি করে সে রকমই কেক (‌ছোট সংস্করণ)‌ দেওয়া হয়েছিল।

লস এ্যাঞ্জেলেসের জুলিয়ন অ্যাকশন হাউস কর্তৃপক্ষের দাবি, নিলামে উঠলে সেটির দাম দেড় থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত উঠবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার