সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরব ছাড়লেন হারিরি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পদত্যাগের ঘোষণা দেয়ার পর থেকে সৌদি আরবে অবস্থানরত লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি ফ্রান্সের উদ্দেশে রওনা হয়েছেন।

হারিরি পরিবারের মালিকানাধীন ফিউচার টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে একথা বলা হয়।

এর আগে এক টুইট বার্তায় সৌদি কর্তৃপক্ষের বিরুদ্ধে তাকে জিম্মির যে অভিযোগ রয়েছে তা অস্বীকার করে বিষয়টিকে ‘বানোয়াট’ বলে মন্তব্য করেন হারিরি।

বিবিসি বলছে, সৌদি আরবের দ্বৈত নাগরিক হারিরি গত ৪ নভেম্বর রিয়াদে অবস্থানের সময় এক টেলিভিশন ভাষণে তার পদত্যাগের ঘোষণা দেন। অবশ্য ওই পদত্যাগ গ্রহণযোগ্য হয়নি। পদত্যাগের ঘোষণা দেয়ার পর থেকেই রিয়াদে অবস্থান করছিলে তিনি।

টেলিভিশনের ওই ভাষণে হারিরি পদত্যাগের কারণ হিসেবে তার জীবননাশের আশঙ্কা কথা উল্লেখ করেন। এছাড়াও তিনি তার দেশের অস্থিতিশীলতার জন্য ইরান ও তাদের লেবাননি মিত্র হিজবুল্লাহকে দায়ী করেন।

হারিরিকে সৌদি কর্তৃপক্ষ জিম্মি করে রেখেছে লেবাননে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের এমন অভিযোগের পর শনিবার তিনি ফ্রান্সের উদ্দেশ্যে সৌদি আরব ছাড়লেন।

বার্তা সংস্থা এএফপি বলছে, লেবাননের প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। রিয়াদে হারিররি আকস্মিক পদত্যাগের ঘোষণায় সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনের ক্ষেত্রে তার প্যারিস যাত্রাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

টেলিভিশন চ্যানেল ফিউচার টিভির খবরে বলা হয়, হারিরি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে প্যারিসের উত্তর-পূর্ব লি বুজ বিমানবন্দরের উদ্দেশ্যে রিয়াদ ত্যাগ করেছেন। তিনি তার ব্যক্তিগত বিমানে করে সৌদি আরব ছাড়েন। এ দম্পতির সঙ্গে তাদের সন্তান রয়েছে কিনা সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা