,

নিজ দল থেকেই মুগাবেকে পদত্যাগের আহ্বান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দিন দিনই জোরালো হচ্ছে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের পদত্যাগের দাবি। বিরোধী দলের পর এবার প্রেসিডেন্ট পদ ছাড়তে মুগাবের প্রতি আহ্বান জানালো তার দল জানু-পিএফ।

প্রেসিডন্টের পাশাপাশি দল থেকে সরে দাঁড়াতে ফার্স্ট লেডি গ্রেস মুগাবেকেও তাগিদ দেয় ক্ষমতাসীন দলটির আঞ্চলিক শাখার নেতাকর্মীরা।

রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, ক্ষমতাসীন দলটির আঞ্চলিক আটটি শাখার নেতাকর্মীরা এ আহ্বান জানিয়েছে। ক্ষমতাসীন দলের পাশাপাশি প্রেসিডেন্ট মুগাবেকে পদত্যাগের আহ্বান জানায় ব্রিটিশ শাসন থেকে মুক্তি আন্দোলনের সাবেক যোদ্ধারাও।

এতোদিন যোদ্ধাদের সর্মথনকে মুগাবের বড় শক্তি হিসেবে ধরা হতো। তবে শুক্রবার সেনাদের সঙ্গে বৈঠকে নিজের পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দেন রবার্ট মুগাবে।

জিম্বাবুয়েতে সেনা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর শুক্রবারই প্রথম জনসম্মুখে আসেন ৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট। এদিকে শনিবার সেনা সমর্থনে সমাবেশ হওয়ার কথা রয়েছে রাজধানী হারারেতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে