,

দোকানে হোঁচট খেয়ে ৬৩ কোটি টাকা ক্ষতিপূরণ প্রাপ্তি!

news-image

অনলাইন ডেস্ক : হেনরি ওয়াকার। যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যের ফেনিক্স শহরের বাসিন্দা। ২০১৫ সালে শহরে বিশ্বের সর্ববৃহৎ খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের একটি শো রুমে তরমুজ কিনতে গিয়ে দরজার সামনে হোঁচট খান। তারপর তার নিতম্বের হাড় ভেঙে যায়। পরবর্তীতে তিনি এ নিয়ে ওয়ালমার্টের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেন।

ওয়াকার ওয়ালমার্টের বিরুদ্ধে অবহেলা এবং অমনযোগিতার অভিযোগ এনে মামলা করেন। ওয়াকার আদালতে জানান, যখন তিনি বিক্রয়কেন্দ্রের অভ্যন্তরে তরমুজ কেনার জন্য নির্ধারিত স্থানে যাচ্ছিলেন। তখন ফ্লোরে কাঠের তৈরি একটি প্রতিবন্ধকে হোঁচট খেয়ে পড়ে যান। যার কারণে তার নিতম্বে চিড় দেখা দেয়।

ওয়াকারের আইনজীবী শন ও’ হারা জানান, বিচারকরা বিক্রয়কেন্দ্রটির ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখেছেন ওয়াকার যে জায়গায় হোঁচট খেয়েছেন সেখানে এর আগেও অনেকে একই ধরণের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। যা বিচারের ক্ষেত্রে অনেকটা সহযোগিতা করেছে।

সম্পূর্ণ বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিচারক ওয়াকারকে ৭৫ লাখ মার্কিন ডলার (প্রায় ৬৩ কোটি টাকা) দেওয়ার নির্দেশ দেন। তিনি শারিরীক আঘাতের ক্ষতিপূরণ হিসেবে পাবেন ২৫ লাখ ডলার। একই সঙ্গে প্রতিষ্ঠানকে করা ৫০ লাখ ডলার শাস্তিমূলক জরিমানাও পাবেন তিনি।

তিনি আরও বলেন, ওয়াকার একজন উর্ধ্বতন সেনা কর্মকর্তা। তিনি প্রতি সপ্তাহে বন্ধুদের সঙ্গে অন্তত তিনবার করে বাস্কেটবল খেলতেন দুর্ঘটনাটি ঘটার আগেও। কিন্তু এখন তাকে ক্রাচে ভর দিয়ে চলাফেরা করতে হয়।

ওয়ালমার্টের একজন প্রতিনিধি বলেন, ‘আমরা এ রায় নিয়ে আসলেই হতাশ। যদিও বিচারকদের এ সিদ্ধান্তকে আমরা সম্মান জানাচ্ছি। তবে এ জরিমানার পরিমাণ অনেক বেশি। আমরা আপিলের প্রস্তুতি নিচ্ছি। ’

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে