যুক্তরাজ্যে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের বাকিংহামশায়ারে আকাশে উড্ডয়নের পর বিমান ও হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। বাকিংহামশায়ারের অগ্নি ও উদ্ধার সার্ভিস ঘটনাটি নিশ্চিত করে জানায়, জরুরি ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, আইলবাড়ির ওয়াডেসডন গ্রামের কাছে সংঘর্ষের পর এয়ারক্র্যাফ্টের ধ্বংসাবশেষ নিচে পড়ে থাকে। সংঘর্ষের পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সাতটি টিম।

স্থানীয় এক বাসিন্দা সংবাদমাধ্যমকে বলেন, আমার বাবা হঠাৎ বিকট শব্দ শুনতে পান। আমার মাকে এক লোক সংঘর্ষের খরব দিলে ঘটনাস্থলে গিয়ে ধ্বংসাবশেষ পাওয়া যায়। এ সময় উদ্ধার অভিযানে স্থানীয়রা অংশ নেয়। জানা যায়, নিকটস্থ একটি স্থান থেকে উড্ডয়নের পর এয়ারক্র্যাফ্ট দু’টি খুব নিচে দিয়ে উড়ছিলো।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার