বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাবুলে আত্মঘাতী হামলা, পুলিশসহ নিহত ১৮

news-image

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হোটেলের কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণে সাতজন পুলিশসহ কমপক্ষে ১৮জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের শহরের একটি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

কাবুল পুলিশের মুখপাত্র আবদুল বাসির মুজাহিদ আল জাজিরাকে জানান, কমিউনিটি সেন্টারে রাজনৈতিক জনসভার জন্য বহু লোকজন জমায়েত হয়েছিল। আত্মঘাতী হামলাকারী নিজের সুইসাইডাল ভেস্ট বিস্ফোরণ ঘটালে প্রাণহানির ঘটনা ঘটে।

বিস্ফোরণের সময় আফগানিস্তানের উত্তরের রাজ্য বালখের গভর্নর আত্তা মুহাম্মদ নূরের সমর্থকরা কমিউনিটি সেন্টারের মধ্যে উপস্থিত ছিলেন। পুলিশ ছাড়া নিহত অন্য দু’জন বেসামরিক নাগরিক।

সূত্র : আল জাজিরা, প্রেসটিভি।