,

জিম্বাবুয়েতে ‘সেনা অভ্যুত্থান’ হয়েছে : আফ্রিকান ইউনিয়ন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জিম্বাবুয়েতে সেনাবাহিনীর ক্ষমতা দখল এবং প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে বন্দী করার বিষয়টি ‘সেনা অভ্যুত্থান’ মনে করেছে আফ্রিকান ইউনিয়ন। সংস্থার প্রধান আলফা কন্ডে অবিলম্বে সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

যদিও কোন ধরণের ‘অভ্যুত্থানের’ অভিযোগ নাকচ করে সেনা বাহিনী বলছে, মুগাবে নিরাপদে আছেন। এবং প্রেসিডেন্টকে ঘিরে থাকা অপরাধীদের শায়েস্তা করতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।

তবে এখন মুগাবের স্থলাভিষিক্ত কে হবে, তা নিয়ে বিভক্তি দেখা দিয়েছে। যুক্তরাজ্য থেকে স্বাধীনতার পর থেকে, অর্থাৎ ১৯৮০ সাল থেকে বেশির ভাগ সময় রাষ্ট্র ক্ষমতায় ছিলেন মুগাবে।

ইতোমধ্যেই মুগাবের স্ত্রী গ্রেস মুগাবে নামিবিয়াতে পালিয়ে গেছেন বলে স্থানীয় খবরে বলা হচ্ছে। তবে মুগাবেকে গ্রামাঞ্চলের বহু মানুষ এখনো সমর্থন দিয়ে যাচ্ছে।

এদিকে সেনা অভ্যুত্থানকে অনিচ্ছা ও অনীহা নিয়েই স্বাগত জানাচ্ছে জিম্বাবুয়ের সাধারণ মানুষ। জিম্বাবুয়ের এই রাজনৈতিক পরিস্থিতিতে সকল পক্ষকে সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে